ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধ করল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ নিয়ে এলো কিয়ার স্টারমারের সরকার। দেশটিতে ক্রমবর্ধমান অভিবাসনবিরোধী মনোভাবের পরিপ্রেক্ষিতে এই চার দেশের নাগরিকদের জন্য 'স্টাডি ভিসা' বা স্টুডেন্ট ভিসা ইস্যু করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। পাশাপাশি আফগান নাগরিকদের জন্য কর্মভিসা বা ওয়ার্ক পারমিটও স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এক জরুরি বিবৃতিতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিস এই নজিরবিহীন পদক্ষেপের কথা জানায়। মূলত শিক্ষা ভিসার আড়ালে রাজনৈতিক আশ্রয়ের বা ‘অ্যাসাইলাম’ আবেদনের নাটকীয় উল্লম্ফন ঠেকাতেই প্রথমবারের মতো এই দেশগুলোর ওপর ‘জরুরি ব্রেক’ বা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই নির্দিষ্ট চার দেশ থেকে আসা শিক্ষার্থীদের আশ্রয়ের আবেদন প্রায় ৪৭০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
এই কঠোর সিদ্ধান্তের সপক্ষে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সাফ জানিয়েছেন যে, ব্রিটেন মানবিকতা দেখালেও নিয়মের অপব্যবহার সহ্য করবে না। তিনি বলেন, ‘ব্রিটেন সবসময় যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে আশ্রয় দেবে। কিন্তু আমাদের ভিসা ব্যবস্থার অপব্যবহার করতে দেওয়া হবে না। আমাদের উদারতার সুযোগ নিতে চাওয়া ওই নির্দিষ্ট দেশগুলোর নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের নজিরবিহীন সিদ্ধান্ত আমি নিয়েছি।’
বর্তমানে যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে অভিবাসন একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কট্টরপন্থী দল ‘রিফর্ম ইউকে’ এর জনপ্রিয়তা বাড়তে থাকায় চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। জনরোষ সামাল দিতে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত বিতাড়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজনৈতিক আশ্রয়ের প্রক্রিয়াকে আরও কঠোর করছেন।
হোম অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্টুডেন্ট ভিসাধারীদের আশ্রয়ের আবেদন আগের চেয়ে ২০ শতাংশ কমানো সম্ভব হয়েছে। তবে এখনও মোট আবেদনের ১৩ শতাংশই আসে ‘স্টাডি ভিসা’ নিয়ে আসা ব্যক্তিদের কাছ থেকে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতেই সরকার এই দেশগুলোর শিক্ষার্থীদের জন্য আপাতত যুক্তরাজ্যের দুয়ার বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি