ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
গণকবরের ছবি প্রকাশ করে ট্রাম্পকে কড়া জবাব ইরানি পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮০ জন ছাত্রীর জন্য প্রস্তুত করা গণকবরের ছবি প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টিউটর) তিনটি হৃদবিদারক ছবি পোস্ট করে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
আরাঘচি তাঁর পোস্টে লেখেন, “এগুলো নিরীহ শিক্ষার্থীদের জন্য খোঁড়া গণকবর। তারা একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে। বোমার আঘাতে তাদের কোমল দেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পুরোনো বার্তার দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ট্রাম্প ইরানিদের ‘উদ্ধার’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবে এভাবেই তাদের ‘উদ্ধার’ করা হচ্ছে। গাজা থেকে মিনাব পর্যন্ত নিরীহ শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হচ্ছে।”
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরানে শুরু হওয়া ইসরায়েলি ও মার্কিন যৌথ সামরিক অভিযানের দ্বিতীয় দিনে (রোববার) হরমুজগান প্রদেশের মিনাব শহরের ওই বালিকা বিদ্যালয়টিতে হামলা চালানো হয়। এই হামলায় ১৮০ জন স্কুলছাত্রী প্রাণ হারায় বলে নিশ্চিত করেছে তেহরান।
এদিকে, আজ মঙ্গলবার (৩ মার্চ) নিহত ছাত্রীদের স্মরণে ইরানে এক বিশাল গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার অনুষ্ঠানটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উপস্থিত হাজার হাজার মানুষ ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’ এবং ‘কোনো আত্মসমর্পণ নয়’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই ঘটনা ইরানের সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের জন্ম দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত