ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দাবি আইআরজিসির
ইরানি হা'মলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিশোধমূলক ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনেরও বেশি মার্কিন সামরিক কর্মকর্তা ও সদস্য হতাহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির অভিজাত বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো সুনির্দিষ্ট হামলায় এই বিপুল সংখ্যক সেনা হতাহত হয়েছে। তিনি দাবি করেন, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬০ জন মার্কিন সদস্য হতাহত হয়েছেন। এছাড়া ইরানি নৌবাহিনীর হামলায় মার্কিন একটি কমব্যাট সাপোর্ট জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, চাবাহার উপকূল থেকে ২৫০-৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ লক্ষ্য করে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ভয়াবহ হামলার মুখে রণতরীটি ইরানের উপকূলীয় জলসীমা ছেড়ে ভারত মহাসাগরের দক্ষিণ-পূর্ব দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
নায়েইনি বলেন, “আমেরিকানরা সাধারণত তাদের ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর গোপন করে। কিন্তু আমাদের গোয়েন্দা তথ্য এবং যুদ্ধক্ষেত্রের প্রকৃত পরিস্থিতি এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেছে।”
উল্লেখ্য, গত শনিবার থেকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ সামরিক অভিযানের জবাবে এই ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ পরিচালনা করছে তেহরান। ইরানের দাবি অনুযায়ী, তাদের এই আক্রমণ মার্কিন সামরিক শক্তিকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি