ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
খামেনির দাফন কখন, কোথায় হবে? যা জানা গেল
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক আগ্রাসনে প্রাণ হারানো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ ঠিকানা হতে যাচ্ছে তাঁর জন্মভূমি মাশহাদ। ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। গত শনিবার ৮৬ বছর বয়সে নিহত হওয়া এই শীর্ষ নেতার দাফন প্রক্রিয়া নিয়ে এখন পুরো ইরানজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে।
মাশহাদ ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং খামেনির শৈশবের স্মৃতিবিজড়িত স্থান। এখানেই অবস্থিত বিখ্যাত ইমাম রেজা মাজার কমপ্লেক্স, যেখানে খামেনির পিতার সমাধিও রয়েছে। তবে মাশহাদের ঠিক কোন জায়গায় তাঁকে সমাহিত করা হবে, নিরাপত্তার খাতিরে তা এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
খামেনির মৃত্যু পরবর্তী ক্ষমতার শূন্যতা পূরণে বর্তমানে তিন সদস্যের একটি শক্তিশালী অন্তর্বর্তীকালীন কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। তবে খামেনির উত্তরসূরি তথা নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি কিছুটা পিছিয়ে গেছে। ফার্স নিউজের তথ্য অনুযায়ী, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) চূড়ান্ত বৈঠকটি খামেনির দাফন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, খামেনিকে শেষ বিদায় জানাতে দেশটির রাজধানী তেহরানে এক বিশাল রাষ্ট্রীয় শোকসভা ও গণ-স্মরণানুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে ইরান সরকার। যদিও জানাজা, দাফন কিংবা এই স্মরণসভার নির্দিষ্ট সময়সূচি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পুরো দেশ এখন শোকাতুর পরিবেশে তাদের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ে শামিল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর