ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইসরায়েলে ইরানের ক্লাস্টার বোমা হা'মলা, আহত অন্তত ১২
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ওপর চালানো সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরান ‘ক্লাস্টার বোমা’ বা নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
মঙ্গলবার (৩ মার্চ) ইসরায়েলের জনবহুল মধ্যাঞ্চলীয় এলাকায় এই হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
তেল আবিবের জেলা কমান্ডার হাইম সারগারফ সাংবাদিকদের জানিয়েছেন, দেশের মধ্যাঞ্চলের একাধিক স্থানে ক্লাস্টার বোমার আঘাতের খবর পাওয়া গেছে। হামলায় বেশ কিছু বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডজনখানেক মানুষ আহত হয়েছেন।
আইডিএফ-এর তথ্য অনুযায়ী, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভেতরে এই ক্লাস্টার সাব-মিউনিশন বা ক্ষুদ্র বোমাগুলো সুকৌশলে স্থাপন করেছিল। ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুর ওপর নামার সময় এর মূল অংশ (ওয়ারহেড) খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২০টি ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। প্রতিটি ক্ষুদ্র বোমায় প্রায় আড়াই কেজি (৫.৫ পাউন্ড) শক্তিশালী বিস্ফোরক থাকে, যা ব্যাপক এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ইসরায়েলি উদ্ধারকারী দল এবং জরুরি সেবা সংস্থার একাধিক ইউনিট বর্তমানে মধ্যাঞ্চলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করছে। ধ্বংসস্তূপ সরিয়ে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।’’ তবে এই ভয়াবহ হামলার পরও এখন পর্যন্ত বেসামরিক নাগরিকদের জন্য জারি করা নির্দেশনায় কোনো পরিবর্তন আনেনি আইডিএফ-এর হোম ফ্রন্ট কমান্ড।
উল্লেখ্য, আইডিএফ দাবি করেছে যে ইরান গত বছরের জুনের যুদ্ধেও একই ধরনের মারণাস্ত্র ব্যবহার করেছিল। সর্বশেষ এই হামলায় আহত ১২ জনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এই নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ