ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ইরানের হামলা ঠেকাতে প্রস্তুত সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরান থেকে সম্ভাব্য যেকোনো হামলা প্রতিহত করতে দৃঢ় অবস্থান নিয়েছে সৌদি আরব। নিজেদের ভূখণ্ড, নাগরিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে রিয়াদ।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ জানায়, সৌদি মন্ত্রিসভা এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে ইরান থেকে আসা যেকোনো আক্রমণ মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে মিত্র দেশগুলোকেও প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত সহায়তা দিতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে।
গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার ঘটনার পর সৌদি আরবের এ কঠোর বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সি শিশুর সংখ্যা ১৮১ বলে সংস্থাটি উল্লেখ করেছে।
এইচআরএএনএ আরও জানায়, একই সময়ে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে। আহতদের মধ্যে ১০০ জন শিশু রয়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলা সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র ও আবাসিক এলাকায় আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। আরও কয়েক শত মানুষের মৃত্যুর তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)