ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আবুধাবি-দোহাসহ ছয় রুটে ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ছয়টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব গন্তব্যে কোনো ফ্লাইট পরিচালিত হবে না।
বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি জানায়, আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের অন্য গন্তব্যগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হচ্ছে বলে জানানো হয়।
স্থগিত হওয়া রুটগুলোর যাত্রীদের জন্য বিশেষ সুবিধার কথাও জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ইতোমধ্যে যারা টিকিট কিনেছেন, তারা অতিরিক্ত কোনো ফি ছাড়াই টিকিট ফেরত দিতে পারবেন বা বিনা খরচে ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন। দেশে-বিদেশে বিমানের সেলস সেন্টার কিংবা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সেবা পাওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য যাত্রীদের বিমানের কলসেন্টারে (অভ্যন্তরীণ: ১৩৬৩৬, আন্তর্জাতিক: +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন হলে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য দ্রুত জানিয়ে দেওয়া হবে। সাময়িক এ সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত