ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাঁচ দিনে ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করল ঢাকা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী সংঘাতের আঁচ এবার সরাসরি এসে লেগেছে বাংলাদেশের আকাশপথে। আকাশসীমা বন্ধ ও নিরাপত্তার চরম ঝুঁকিতে গত পাঁচ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন দেশের অন্তত ১৭৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে। এর ফলে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী যাত্রী বিমানবন্দরে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির মুখে পড়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত শনিবার থেকে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে। ওইদিন ২৩টি ফ্লাইট বাতিল হলেও রোববার তা ৪০টিতে দাঁড়ায়। এরপর সোমবার সর্বোচ্চ ৪৬টি এবং মঙ্গলবার ৩৯টি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। এমনকি আজ বুধবারের নির্ধারিত সূচি থেকেও এখন পর্যন্ত অন্তত ২৫টি ফ্লাইট স্থগিত করার তথ্য নিশ্চিত করেছে শাহজালাল কর্তৃপক্ষ।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর তালিকায় মধ্যপ্রাচ্যভিত্তিক বড় সব এয়ারলাইন্সই রয়েছে। তথ্য অনুযায়ী, কাতার এয়ারলাইন্সের ৪টি, কুয়েত এয়ারওয়েজ ও জাজিরা এয়ারলাইন্সের ২টি করে ৪টি এবং এয়ার অ্যারাবিয়ার সর্বোচ্চ ৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিশ্বখ্যাত এমিরেটসের ৫টি এবং দেশীয় বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটও এই পরিস্থিতির শিকারে পরিণত হয়েছে।
মূলত গত শনিবার ইরানজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করলে রণক্ষেত্রে রূপ নেয় মধ্যপ্রাচ্য। এই অস্থিতিশীল পরিস্থিতির জেরে নিরাপত্তা নিশ্চিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকেই জর্ডান, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। আকাশপথ রুদ্ধ হওয়ায় বাংলাদেশ থেকে এসব দেশে উড়োজাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বার্তা মেলেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত