ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলকে কড়া বার্তা চীনের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র বিরোধিতা করে অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে চীন।
মঙ্গলবার (৩ মার্চ) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে এক জরুরি ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই অবস্থান ব্যক্ত করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ওয়াং ই স্পষ্ট করে বলেছেন যে, বলপ্রয়োগ করে কখনোই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এটি বরং নতুন ও জটিল সমস্যার জন্ম দেয়, যার পরিণতি দীর্ঘমেয়াদে অত্যন্ত ভয়াবহ হতে পারে। তিনি মন্তব্য করেন, "সামরিক শক্তির আসল সার্থকতা যুদ্ধক্ষেত্রে বিজয় নয়, বরং যুদ্ধ প্রতিরোধ করার সামর্থ্যের মধ্যে নিহিত।"
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংলাপ ও আলোচনার মাধ্যমেই সব আঞ্চলিক সমস্যার সমাধান হওয়া উচিত। তেহরান, বৈরুতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেভাবে হামলা-পাল্টা হামলা চলছে, তাতে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক শেয়ার বাজারে বড় ধরনের ধস নেমেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চীন গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি আশ্বাস দেন।
কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ওয়াং ই সোমবার ইরান, ওমান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেন। তিনি উপসাগরীয় দেশগুলোকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া গত রোববার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও ইরান সংকট নিয়ে আলোচনা করেছেন তিনি। তবে লক্ষ্যণীয় বিষয় হলো, হামলার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কোনো কথা বলেননি চীনের এই শীর্ষ কূটনীতিক।
উল্লেখ্য, গত শনিবার শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় ৫০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা ইতোমধ্যে ৮০০ ছাড়িয়ে গেছে। এর জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি