ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আইনপ্রয়োগকারী সংস্থার একটি প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বিস্কালুজ সেন্টার একাডেমিতে এ ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই প্রশিক্ষণ কেন্দ্রে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো এবং বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড নিয়মিত কার্যক্রম পরিচালনা করে। নিহত তিনজনই ছিলেন অভিজ্ঞ আইনপ্রয়োগকারী কর্মকর্তা যাদের চাকরির অভিজ্ঞতা ১৯ থেকে ৩৩ বছরের মধ্যে।
সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, এর আগের দিন বৃহস্পতিবার সান্তা মনিকার একটি গ্যারেজ থেকে একটি গ্রেনেড উদ্ধার করে শেরিফ বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড। পরে সেটিকে প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে আসা হয় এবং নিষ্ক্রিয় করার সময়ই বিস্ফোরণ ঘটে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “১৮৫৭ সালে আমাদের বিভাগ প্রতিষ্ঠার পর এটাই সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা।”
নিহত কর্মকর্তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে তারা সবাই শেরিফ বিভাগের বিস্ফোরক বিশেষজ্ঞ ইউনিটে কর্মরত ছিলেন।
ঘটনার তদন্তে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ব্যুরো অব অ্যালকোহল, টোবাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘটনাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করে জানান, “ঘটনাস্থলে ফেডারেল এজেন্টদের পাঠানো হয়েছে এবং তারা বিস্তারিত তদন্তে কাজ করছেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল