ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
উত্তরার ট্রাজেডিতে আন্তর্জাতিক মহলের সমবেদনা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং যুক্তরাজ্য।
আজ সোমবার (২১ জুলাই) পৃথক শোকবার্তায় ইইউ-এর ঢাকা মিশনের প্রতিনিধি ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।
এক শোকবার্তায় ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশন জানিয়েছে, উত্তরায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত।
বিবৃতিতে বলা হয়, “আমাদের হৃদয় ক্ষতিগ্রস্ত। আমরা এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে আছি। নিহতদের পরিবার ও আহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
অন্যদিকে উত্তরা ট্রাজেডির ঘটনায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। জরুরি সেবায় নিযুক্তদের সঙ্গেও আমরা আছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ