ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
তাপদাহে বিপর্যস্ত ইরান, পানির তীব্র সংকট
তীব্র তাপদাহের কারণে মারাত্মক পানির সংকটে পড়েছে ইরান। নাগরিকদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আল-জাজিরা জানায়, চলতি বছর ইরান তার ইতিহাসের অন্যতম উষ্ণতম সপ্তাহ পার করছে।
দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। এই চরম আবহাওয়ার কারণে আগামী ২৩ জুলাই তেহরান প্রদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক পোস্টে এ ঘোষণা দেন।
তিনি লেখেন, “তীব্র তাপদাহ এবং পানি ও বিদ্যুৎ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে তেহরানে ছুটি ঘোষণা করা হয়েছে।”
রোববার তেহরানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস যা সোমবার ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
উল্লেখ্য, ইরানে পানির সংকট নতুন নয়। বিশেষ করে দক্ষিণাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। সংকটের জন্য ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার ও অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনও পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইসনা জানিয়েছে, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহেদী চামরান জনগণকে পানি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন প্রদেশ কর্তৃপক্ষও একই আহ্বান জানাচ্ছে।
তেহরানের পানি সরবরাহকারী সংস্থা নাগরিকদের পানি ব্যবহারে ২০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করার অনুরোধ করেছে। তারা জানায় জলাধারগুলোর পানি স্তর শতাব্দীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এর জন্য দায়ী কম বৃষ্টিপাত।
স্থানীয় দৈনিক জাভান জানায়, রাজধানীর কিছু এলাকায় দিনে ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এ অবস্থায় রোববার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন দেশটির খনিজ সম্পদ মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। তিনি বলেন, “প্রাকৃতিক সম্পদের আরও কার্যকর ব্যবস্থাপনার জন্যই এই পদক্ষেপ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর