ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের পাশে থাকার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর
উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার, বিশেষ করে যারা শিশুকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। একই সঙ্গে বাংলাদেশ সরকার ও জনগণের কঠিন সময়ে আমরা পাশে আছি।
পাকিস্তান জানিয়েছে, এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে আছে পাকিস্তান। বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমাদের সংহতি অব্যাহত থাকবে।
এর আগে ঢাকার এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি বার্তায় তিনি লেখেন, “ঢাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর বিমানবাহিনীর জেট বিধ্বস্ত হওয়ার ঘটনায় বহু প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার, নেতৃত্ব ও জনগণের প্রতি আমার সহানুভূতি রইল।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ