ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রথম পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার প্রথম পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী শনিবার (২৬ জুলাই) তাকে বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করবে বলে কথা রয়েছে। এই সফরকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের পর তেহরান ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে, দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বোঝাপড়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এই বন্ধন অত্যন্ত মজবুত।
সম্প্রতি পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় নিহতদের প্রতি শোক জানিয়ে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তিনি বলেন, "এই কঠিন সময়ে আমরা পাকিস্তানের সরকার এবং জনগণের সঙ্গে আছি।" তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য ইরানের প্রস্তুতির কথা জানান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, ইসলামাবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এর আগে ২০২৪ সালের এপ্রিলে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তান সফর করেছিলেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার এক মাস আগে তিনি লাহোর এবং করাচিও সফর করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক