ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
৯ ঘণ্টা পর মাইলস্টোন থেকে মুক্ত দুই উপদেষ্টা
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২২ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তারা বিমান বিধ্বস্তে বিপর্যস্ত শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বের হতে সক্ষম হন।
এর আগে, বিকেলে একবার কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধার মুখে তারা পুনরায় কলেজের ভেতরে ফিরে যেতে বাধ্য হন। বিকেল পৌনে চারটার দিকে উপদেষ্টাদের বহনকারী গাড়িটি দিয়াবাড়ি মোড়ে পৌঁছালে শিক্ষার্থীরা সেটিকে আটকে দেয়। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তারা কলেজে ফিরে গিয়ে একটি ভবনে অবস্থান নেন।
দিনের শুরুতে, বেলা পৌনে একটার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, "শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আমরা প্রতিটি দাবি পূরণ করব। বিশ্বাস রাখেন।"
তবে, উপদেষ্টার এই আশ্বাসের পরও শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে তাদের বিক্ষোভ অব্যাহত রাখে, যার ফলে উপদেষ্টারা ক্যাম্পাস ত্যাগ করতে পারেননি। দিনভর ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো