ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরও বেশি’
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গতকাল সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত যারা দুনিয়া থেকে চলে গেছেন সেসব নিহতের সংখ্যা ৩১ জন ডিক্লারেশন করা হয়েছে এটা আমি বিশ্বাস করি না, আমার মনে হয় নিহতের সংখ্যা আরও বেশি।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৩টার দিকে পাবনার ঈশ্বরদীর আলহাজ টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীর বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস ও ধারণা, প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি। হয়তো একদিন সত্যটা আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। যারা চলে গেছে, তারা তাদের মা-বাবার বুকের খাঁচা ভেঙে চলে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন এবং আহতদের পূর্ণ শেফা দান করেন।
তিনি জানান, জামায়াতের স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এবং সংগঠনের পক্ষ থেকে সীমিত সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে। যেখানে অর্থ লাগবে অর্থ দেব, শ্রম লাগবে শ্রম দেব, রক্ত লাগবে, রক্ত দেব আমাদের ভাইয়েরা প্রস্তুত রয়েছে। আল্লাহ যেন আমাদের এই খেদমত কবুল করেন। আমিন!
ঢাকায় যাওয়ার পথে তিনি দলের প্রয়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের পরিবারের খোঁজখবর নেন। বলেন, তাদের তিন ছেলে ও এক মেয়ে যেন আগের চেয়ে ভালোভাবে বড় হয় এ লক্ষ্যে জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে।
এর আগে সকালে তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির আবু সাঈদের কবর জিয়ারত শেষে হেলিকপ্টারে করে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে পৌঁছান। পরে চর মিরকামারী কবরস্থানে জিয়ারত এবং একাধিক মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ