ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
নতুন মামলায় গ্রেফতার আনিসুল-ইনু
জুলাই আন্দোলনের সময় রাজধানীর বনানী থানার এলাকায় মো. শাহজাহান হত্যাকাণ্ডের ঘটনায় আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক ইয়াছির আরাফাত এ সংক্রান্ত আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বুধবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বনানী থানার মহাখালী ফ্লাইওভার এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন ২২ বছর বয়সী তরুণ মো. শাহজাহান। সেদিন বিকেলে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ওই বছরের ১৮ ডিসেম্বর নিহতের মা সাজেদা বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। একই বছরের ২৫ আগস্ট বিকেলে ডিবি পুলিশের একটি দল উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ