ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সচিবালয় অভিমুখে ‘কফিন মার্চে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের
ঢাবি প্রতিনিধি: ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষিত না হলে আগামী ৪ আগস্ট সচিবালয় অভিমুখে কফিন মার্চের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
বুধবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
তিনি বলেন, ইতোপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। চলতি জুলাই মাসের মধ্যেই রাষ্ট্রের তরফে জুলাই সনদ ঘোষণা না হলে ৩ অগাস্ট চূড়ান্ত মুক্তির ডাক হিসেবে সচিবালয় ঘেরাও করা হবে।
পাশাপাশি কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দূর্ঘটনায় প্রত্যেককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, সামরিক খাতকে শক্তিশালি করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের