ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
পাকিস্তান সীমান্তে সামরিক মহড়া চালাবে ভারত
ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে, পাকিস্তান সীমান্তের কাছে তিন দিনব্যাপী এক বড় ধরনের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে দেশটির বিমানবাহিনী। আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হয়ে এই মহড়া ২৫ জুলাই পর্যন্ত চলবে। এতে সুখোই এসইউ-৩০, রাফায়েল এবং মিরাজ ২০০০-এর মতো ভারতের প্রথম সারির যুদ্ধবিমানগুলো অংশ নেবে।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি তাদের নিয়মিত সামরিক প্রশিক্ষণেরই অংশ। বাহিনীর একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি আংশিক মহড়া যেখানে বিমানবাহিনীর দুই থেকে তিনটি কমান্ড অংশ নেবে। তিনি আরও জানান, মহড়া উপলক্ষে আগেই ‘নোটিশ টু এয়ারম্যান’ (নোটাম) জারি করা হয়েছে, যেখানে এই তিন দিন বিদেশি সামরিক বা বেসামরিক বিমানকে রাজস্থানের আকাশসীমা ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য হলো, ভারতীয় বিমানবাহিনীর রাত্রিকালীন অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করা।
উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে মে মাসে ভারত ও পাকিস্তানের বিমানবাহিনীর মধ্যে প্রায় চার দিনব্যাপী সংঘাত চলেছিল। সেই ঘটনার প্রায় আড়াই মাস পর পাকিস্তান সীমান্তের কাছে এই মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বিশেষ কৌশলগত তাৎপর্য বহন করছে।
এই মহড়ায় যুদ্ধবিমান ছাড়াও ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের কার্যকারিতাও পরীক্ষা করা হবে। ভারতের বিমানবাহিনীতে থাকা রুশ নির্মিত সুখোই এবং মিরাজ ২০০০ বিমানের পাশাপাশি ফরাসি প্রযুক্তির রাফায়েল যুদ্ধবিমানও এই মহড়ায় অংশ নেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক