ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোন ট্র্যাজেডি
আহতদের চিকিৎসায় আজই বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে ভারত। প্রতিবেশী দেশটি ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং বিশেষায়িত চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই মানবিক পদক্ষেপ চূড়ান্ত করা হয়েছে।
দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, "আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছাবেন।" ওই সূত্র আরও জানায়, এর সাথে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও চিকিৎসক পাঠানো হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবারের দুর্ঘটনার কিছুক্ষণ পরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি পোস্টে আরও জানান, "ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি