ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ভারতের অর্থনীতিও গুঁড়িয়ে দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চাপ সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখায় ভারত, চীন এবং ব্রাজিলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেছেন, যদি এই দেশগুলো রুশ তেল কেনা বন্ধ না করে, তবে তাদের অর্থনীতির ওপর 'ধ্বংসাত্মক' চাপ প্রয়োগ করা হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম জানান, ট্রাম্প প্রশাসন রুশ তেল আমদানিকারক দেশগুলোর ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনা করছে। তার দাবি, রাশিয়ার তেলের ৮০ শতাংশ রপ্তানি হয় এই তিন দেশে, আর এর মাধ্যমেই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা পাচ্ছে মস্কো।
গ্রাহামের বক্তব্যে সরাসরি চীন, ভারত ও ব্রাজিলকে সতর্ক করে বলা হয়: "তোমরা যা করছ, তা রক্তমাখা লেনদেন। যদি সস্তা রুশ তেল কিনে যুদ্ধ চালিয়ে যাও, আমরা তোমাদের অর্থনীতি গুঁড়িয়ে দেবো।"
যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের মধ্যে দিয়ে দেশটির কৌশলগত অবস্থান স্পষ্ট হলেও অনেক বিশ্লেষকের মতে এটি বর্তমান আন্তর্জাতিক শক্তিসাম্যের একটি সূক্ষ্ম সংকেত। তাদের মতে, যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাবের সময় হয়তো শেষ হচ্ছে, আর উদীয়মান অর্থনীতিগুলো আরও স্বাধীনভাবে নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক