ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি এনসিপির
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন ব্যর্থতার দায় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগের দাবি। তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টাকে বেতন-ভাতা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনিই ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ।
বুধবার (২৩ জুলাই) চাঁদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জনগণের কোনো কাজে আসেন না। চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থার বিষয়ে তার কোনো অভিজ্ঞতা নেই। একমাত্র পরিচয় তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং ড. ইউনূসের ঘনিষ্ঠ। অথচ সরকারি গাড়িতে ঘুরে বেড়ান, মোটা বেতন নেন। এটি জনগণের সঙ্গে প্রতারণা।
দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক বলেন, এই উপদেষ্টা দেশের স্বাস্থ্যব্যবস্থাকে কোনো সহায়তা করতে পারছেন না। নিজের চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এটাই প্রমাণ করে তিনি দেশকে কতোটা বিশ্বাস করেন। এই ব্যর্থতা আর চলতে পারে না।
এনসিপি নেতা আরও বলেন, বিমান দুর্ঘটনা, ভবন ধস এই বাংলাদেশ আমাদের চাওয়া নয়। হাসিনার আমলে কেনা যুদ্ধবিমানগুলো নিয়েও প্রশ্ন আছে। এসব ক্রয়ের পেছনে দুর্নীতির তদন্ত হওয়া দরকার।
তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা শোককে শক্তিতে রূপান্তর করে তাদের প্রতিহত করব।
এদিন এনসিপির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। কান্নায় ভেঙে পড়েন স্বজন হারানো পরিবারগুলো। তারা বর্তমান দুর্দশা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন নেতৃবৃন্দের কাছে।
পরে উত্তরার বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সার্কিট হাউজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত শোকর্যালি এবং সেখান থেকে পদযাত্রা করে এনসিপি নেতাকর্মীরা হাজীগঞ্জ শহীদ আজাদ চত্বরের উদ্বোধন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো