ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জিয়া পরিবারের ছায়াসঙ্গী সেই শিক্ষিকার বীরত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার জেট বিধ্বস্ত হয়ে বহু শিশুর মর্মান্তিক মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বুধবার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয়ভরা সমবেদনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহেরিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে। তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে তিনি নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি লিখবেন। সেই চিঠিতে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করা হবে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, শোকের এই সময়ে আমরা বাংলাদেশের ভাই-বোনদের পাশে রয়েছি। প্রতিটি হারানো প্রাণ আমাদের ব্যথিত করে, আর ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি রইল আমাদের গভীর সহানুভূতি।
গত সোমবার দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আইএসপিআর মঙ্গলবার দুপুরে জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ১৬৫ জন বলে নিশ্চিত হয়েছে। পরে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে নাফি নামে এক ছাত্রের মৃত্যু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত