ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
এনসিপির পদযাত্রা আজ
আজ বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় যাচ্ছেন। পদযাত্রাটি সকাল ১০টায় চাঁদপুর থেকে শুরু হয় এবং কুমিল্লায় এসে শেষ হবে।
বিকেল ৫টার দিকে টাউন হল মাঠের বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা।
এনসিপির কুমিল্লা অঞ্চলের কর্মসূচিতে বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা। আয়োজকরা জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিকে কেন্দ্র করে কুমিল্লা নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টাউন হল মাঠ এলাকায় টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন, তৈরি করা হয়েছে তোরণ। কুমিল্লায় চলমান বৃক্ষমেলা সীমিত করে মাঠের এক পাশে তৈরি হয়েছে জনসভার মঞ্চ।
মঞ্চ ও আশপাশের এলাকায় রয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার তৎপরতা। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ জানান, সকালে পদযাত্রা চাঁদপুর থেকে কুমিল্লার দিকে অগ্রসর হয়। কুমিল্লায় পৌঁছে প্রথমে সদর দক্ষিণ উপজেলার শহীদ মাসুমের কবর জিয়ারত করা হয়। এরপর টমছমব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হয়।
পদযাত্রাটি টমছমব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন রোড, ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর পেরিয়ে টাউন হলে গিয়ে শেষ হলে সেখানে অনুষ্ঠিত হবে জনসভা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- নিয়োগে আর দীর্ঘ অপেক্ষা নয়, পিএসসির নতুন রোডম্যাপ