ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন সাময়িক সমাধান: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের চলমান জটিলতা নিরসনে নেওয়া ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ উদ্যোগকে সাময়িক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে স্থায়ী সমাধানের জন্য অংশীজনদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে উচ্চশিক্ষায় মানোন্নয়ন ও কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছেন তিনি।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন আপাতত একটি অন্তর্বর্তী সমাধান। তবে সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করতে দ্রুত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করা হবে।
উচ্চশিক্ষা ব্যবস্থার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা শুধু প্রশাসনিক তদারকিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। স্ব-উদ্যোগে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মাথায় রেখে দক্ষতা ও কর্মসংস্থানমুখী কারিকুলাম প্রণয়নেও গুরুত্বারোপ করেন তিনি।
ইউজিসিকে দেশের উচ্চশিক্ষার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সাফল্য-ব্যর্থতার বড় অংশই এ সংস্থার কার্যকারিতার সঙ্গে সম্পর্কিত। উচ্চশিক্ষা খাত দ্রুত বিস্তৃত হওয়ায় সঠিক তদারকি ও মানোন্নয়নে ইউজিসিকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। ২০২৪ সালের পরবর্তী অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় র্যাংকিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ও গবেষণার মান ক্রমেই নিম্নমুখী, যা বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক মানের অন্তত একটি শক্তিশালী পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত