ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নজরুল-রিজভী
নিজস্ব প্রতিবেদক: সরকারের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করতে প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে নতুন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৮ জন প্রতিমন্ত্রীর পাশাপাশি এই দুই শীর্ষ উপদেষ্টার দফতর পুনর্বণ্টন করা হয়।
নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিযুক্ত করা হয়েছিল।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাজের পরিধি আরও স্পষ্ট করা এবং আন্তঃবিভাগীয় সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই রদবদল আনা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। তবে এই পুনর্বণ্টন তালিকায় অপর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের নাম অন্তর্ভুক্ত করা হয়নি; অর্থাৎ তিনি তার বর্তমান অবস্থানেই বহাল রয়েছেন।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে তারা তিনজনই পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন এই পুনর্বণ্টনের ফলে কৃষি ও শিল্প খাতে সরকারি পরিকল্পনা বাস্তবায়নে এই দুই উপদেষ্টার সরাসরি সম্পৃক্ততা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত