ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পহেলা বৈশাখের মধ্যেই চালু হচ্ছে কৃষক কার্ড: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কৃষকদের তথ্যভিত্তিক সহায়তা ও উৎপাদন ব্যবস্থাপনা শক্তিশালী করতে নতুন ‘কৃষক কার্ড’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। পহেলা বৈশাখের মধ্যেই পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করার আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, কমিটির সদস্যরা প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
মন্ত্রী জানান, প্রথম ধাপে এটি সারাদেশে একযোগে চালু করা হবে না। পাইলট প্রকল্প হিসেবে ৮ থেকে ৯টি উপজেলায় কৃষক কার্ড কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে অভিজ্ঞতা মূল্যায়ন করে ধাপে ধাপে বিস্তৃত করা হবে।
কার্ডের মাধ্যমে কৃষকরা কী সুবিধা পাবেন—এ বিষয়ে তিনি বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের নির্দিষ্ট কিছু সুবিধা দেওয়া হবে, যা অনেকটা ফ্যামিলি কার্ডের মতো সহায়তামূলক হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এ কার্ডের মূল লক্ষ্য হলো কৃষি উৎপাদন, জমির তথ্য, পণ্যের ধরন ও ভ্যারাইটি, বিপণন এবং ভোক্তা পর্যায়ের তথ্যকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা। এর ফলে সরকার সঠিক ও হালনাগাদ তথ্য পাবে এবং কৃষকেরাও প্রয়োজনীয় সহায়তা পেতে সহজ হবে।
বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে কি না—এ প্রশ্নে মন্ত্রী বলেন, বিষয়টি মূলত একেবারে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তবে এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়নি।
পাইলট প্রকল্পে কারা কৃষক হিসেবে বিবেচিত হবেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সরাসরি কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত, তারাই এই উদ্যোগের আওতায় আসবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত