ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
পুলিশ জনগণের বন্ধু, অতীত কালিমার জন্য তারা দায়ী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পুলিশ বাহিনীকে একটি আধুনিক, জনবান্ধব ও পেশাদার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মনে করেন, বিগত শাসন ব্যবস্থার ত্রুটিপূর্ণ নীতির কারণে সৃষ্ট নেতিবাচক ইমেজ ঝেড়ে ফেলে পুলিশ এখন সত্যিকার অর্থেই জনগণের অকৃত্রিম সেবকে পরিণত হবে। বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ওপর থেকে কলঙ্ক মোচনের আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা মনে করি পুলিশ সত্যিকারভাবে জনগণের বন্ধু। প্রতিষ্ঠান হিসেবে তাদের কপালে অতীতে যে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল সে জন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক দুষ্টু লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে। যার দোষটা এই প্রতিষ্ঠানের ওপরে এসে পড়েছে।’ তিনি উল্লেখ করেন, কতিপয় ব্যক্তির অপকর্মের দায় পুরো বাহিনীর ওপর বর্তানো উচিত নয়।
দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং আইনের শাসন সুসংহত করাকে বর্তমান সরকারের মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করে মন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং জনমনে স্বস্তি দেওয়া। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। দেশে বিগত সময়ে ফ্যাসিবাদী একটা সরকার ব্যবস্থা ছিল। সেই সময় অন্যান্য সব প্রতিষ্ঠানের মতো পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আবারও আস্থাটা সৃষ্টি করতে পারি যে, পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার ফিরেছি।’
কোনো নির্দিষ্ট ব্যক্তির খামখেয়ালিপনায় নয়, বরং আইনি কাঠামোর মধ্যে থেকে পুলিশকে কাজ করার কঠোর নির্দেশ দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠান এমনভাবে দাঁড় করাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সবাই কাজ করে। এখানে যেন কোনো ব্যক্তি সিস্টেম গড়ে না ওঠে। রুল অব ল আমরা প্রতিষ্ঠা করবো এবং পুলিশ আইন অনুযায়ীই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। আইন যেভাবে বলে সেভাবেই চলবে।’
পুলিশের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আবহে নতুনভাবে পথচলার প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমি আশা করি জনগণের পক্ষে দেশের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পুলিশ তাদের কাজ চালিয়ে যাবে।’ জনবান্ধব পুলিশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী মন্তব্য করেন যে, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্ব স্বীকৃত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সঙ্গে তুলনা চলবে না। আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরেই বলেছি যে, পেশাদারিত্বে চেইন অব কমান্ড থাকতে হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে