ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘পদত্যাগের ইচ্ছা নেই, সরকার বললে চলে যাব’
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার দাবি করেছেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় হয়নি। ফলে নিজ থেকে পদত্যাগের কোনো পরিকল্পনা উপদেষ্টার নেই। তবে সরকার চাইলে দায়িত্ব ছাড়তে প্রস্তুত বলেও জানান তিনি।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রীয় শোক পালনের দিন মঙ্গলবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করে এবং এক পর্যায়ে ভবনের ভেতরে প্রবেশ করে। তারা শিক্ষা উপদেষ্টা এবং সচিবের পদত্যাগ দাবি করে। এরপর শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে।
এই প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। আমি এতে জড়িত ছিলাম না, কেন এ সিদ্ধান্ত হয়েছে তাও বলতে পারব না।
নিজের পদত্যাগ প্রসঙ্গে সি আর আবরার বলেন, আমি মনে করি আমার দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় হয়নি। এখানে অব্যবস্থাপনার প্রশ্ন ওঠে না। তারপরও যদি সরকার মনে করে, আমি দায়িত্ব ছাড়ব। নিজ থেকে সরে যাওয়ার অভিপ্রায় নেই, তবে বলা হলে অবশ্যই যাব। নিজেকে আঁকড়ে ধরার কিছু নেই। কাজ করছি, সরকার আস্থা রাখলে থাকব, না রাখলে চলে যাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে