ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা পৌনে ৮ লাখ, কেন্দ্র কতটি?
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সারাদেশের ভোটকেন্দ্র ও ভোটকক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ৩০০টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, এই বিশাল নির্বাচনযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে সারাদেশে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে। ভোটগ্রহণের সরাসরি দায়িত্বে থাকবেন মোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা।
কর্মকর্তাদের পদভিত্তিক পরিসংখ্যান:
প্রিজাইডিং অফিসার: ৪২ হাজার ৭৭৯ জন।
সহকারী প্রিজাইডিং অফিসার: ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন।
পোলিং অফিসার: ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। লিঙ্গভিত্তিক বিভাজনে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া হিজড়া ভোটারের সংখ্যা ১ হাজার ২৩২ জন।
সচিব আখতার আহমেদ আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কারিগরি ও প্রশাসনিক সব ধরণের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন পর্যাপ্ত জনবল নিয়োগ নিশ্চিত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: ঢাবি প্রো-ভিসি