ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিমান দুর্ঘটনায় নিহতদের সিরিজ উৎসর্গ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৮ রানের দারুণ জয় তুলে নিয়েছে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করেছে।
লো-স্কোরিং থ্রিলারে ১৩৩ রানের পুঁজি নিয়েও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের ভিত গড়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। তবে মিডল অর্ডারে কিছু ফিল্ডিং ভুলের কারণে ম্যাচটি কিছুটা কঠিন হয়ে পড়েছিল।
অধিনায়ক লিটন দাস জানান, উত্তরার সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণে এই সিরিজ জয় উৎসর্গ করছেন তিনি ও তার দল।
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সম্প্রচারমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় লিটন দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, দল হিসেবে আমরা ভালো খেলেছি। পাওয়ার প্লেতে ভালো ব্যাটিং করা দরকার ছিল, কিন্তু সেটা করতে পারিনি।
শেখ মেহেদি ও জাকের আলীর ব্যাটিং পারফরম্যান্সকে দারুণ বলে উল্লেখ করেন লিটন। উইকেট সম্পর্কে তিনি জানান, এটা ১৩০-১৪০ রানের উইকেট মনে হয়েছে। আমাদের বিশ্বাস ছিল, এই স্কোর ডিফেন্ড করা সম্ভব।
তবে ম্যাচের একটা সময় কঠিন হয়ে ওঠার পেছনে নিজেদের কিছু ভুলের কথাও স্বীকার করেন লিটন। আমরা শুরুতে দারুণ বোলিং করেছি, ১২ থেকে ১৫ ওভার পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপর আমাদের কিছু ভুল হয়েছে আমরা বেশ কয়েকটি ক্যাচ মিস করেছি, বাড়তি রান দিয়েছি।
ব্যাটিং নিয়ে তিনি আরও বলেন, নতুন বলে ব্যাটিং করা কঠিন ছিল, তবে বল পুরোনো হলে কিছুটা সহজ হয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন