ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মাঝ আকাশে বিমানে আগুন
অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। সোমবার সিডনি থেকে ফ্লাইট ‘ভিএ১৫২৮’ রওনা দেয়ার পর অবতরণের কিছুক্ষণ আগে বিমানের ওভারহেড লকার থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়।
বিমানকর্মীরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক যাত্রীর লাগেজে থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দ্রুত ব্যাগটি সরিয়ে নেওয়া হয়। এরপর বিমানটি নিরাপদে অবতরণ করে। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা সবসময় যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনার সময় দ্রুত ব্যবস্থা নেওয়ায় কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে হোবার্টে অবতরণের পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তাকারী জরুরি পরিষেবাকেও ধন্যবাদ জানাই।”
হোবার্ট বিমানবন্দরের মুখপাত্র ম্যাট ককার জানান, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়েছে। ধোঁয়ার কারণে একজন যাত্রীর সাময়িক শ্বাসকষ্ট হয়েছিল। তবে তাকে পরীক্ষা করে আশ্বস্ত করেছে প্যারামেডিক দল। বর্তমানে সব যাত্রীই সুস্থ রয়েছেন।
এদিকে, কীভাবে বিমানে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (ATSB) ও সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (CASA)। যদি সত্যিই পাওয়ার ব্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকে তাহলে বিমানে লিথিয়াম ব্যাটারির ব্যবহারবিধি নতুন করে পর্যালোচনার বিষয় হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)