ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঐকমত্যের বৈঠক থেকে ৩ দলের ‘ওয়াকআউট’
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের প্রতিবাদ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেছে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ।
বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার পর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের এই সংলাপে ওয়াকআউট করে দলগুলো। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দেওয়ার পর বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তারা ১০ মিনিটের জন্য সংলাপ কক্ষ ত্যাগ করেন। পরে তিন দলের নেতারা আবার সংলাপে ফিরে আসেন।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “অতীতে যেভাবে স্বৈরাচারীরা দমনপীড়নের পথ নিয়েছিল এখন আবার সেই প্রবণতা দেখা যাচ্ছে। আমরা জানি যাদের শিকড় স্বৈরশাসনে তারা নানাভাবে সংকট তৈরি ও ষড়যন্ত্র করতে পারে।” তিনি বলেন, “ঐকমত্যের আলোচনা আমরা গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু এমন ঘটনার প্রতিবাদ জানানোও জরুরি। তাই ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউট করছি।”
প্রিন্সের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
ওয়াকআউটের প্রতিক্রিয়ায় সংলাপের সঞ্চালক এবং কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “তিনটি দলের এই প্রতীকী প্রতিবাদকে আমরা রাজনৈতিক অধিকার হিসেবে স্বাগত জানাই। তাদের বক্তব্য কমিশনের রেকর্ডে রাখা হয়েছে এবং আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত