ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দগ্ধদের চিকিৎসায়
আরেক দেশের বিশেষজ্ঞ দল ঢাকায়
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তা করতে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল ঢাকায় পৌঁছেছে। বুধবার (২৩ জুলাই) ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লির রাম মনোহর লোহিয়া এবং সাফদারজং হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে গঠিত এই দলটি দগ্ধদের চিকিৎসায় অংশ নিচ্ছেন।
বিমান দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে যে কোনো সহযোগিতার আশ্বাস দেন। একইদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি জানান।
এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাকের নেতৃত্বে সেখানকার একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)