ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
উত্তরা ট্র্যাজেডি: ঢাবি অ্যালামনাই’র আহ্বায়ক ও সদস্য সচিবের শোক
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী।
এক শোক বার্তায় তাঁরা বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ডুয়ার আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, “কোমলমতি শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তাঁরা আরও বলেন, “এই কঠিন সময়ে জাতি হিসেবে আমাদের সবার উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং যথাযথ সহমর্মিতা প্রকাশ করা।”
শামসুজ্জামান দুদু ও আবদুল বারী ড্যানী বলেন, “আমরা আশা করছি, সরকার গুরুতর আহতদের উন্নত চিকিৎসায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবেন।”
এর আগে, আজ সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটের দিকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এফ-৭ বিজিআই (৭০১) মডেলের বিমান উত্তরার মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে এবং মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে।
বিমান বিধ্বস্তের এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (২১ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরও অনেককে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)