ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
জামায়াতের সমাবেশে যাওয়ার খেসারত! ১২ দলীয় জোট থেকে জাগপাকে অব্যাহতি
গত শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে অংশগ্রহণের কারণে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) ১২ দলীয় জোট থেকে বাদ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২১ জুলাই) জোটের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন দুপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দীর্ঘদিন যাবত ১২ দলীয় জোটের কর্মকাণ্ডে অসহযোগিতা ও গৃহীত সিদ্ধান্ত ও নীতিমালা পরিপন্থী কার্যকলাপ পরিচালনা করা এবং জোটের শৃঙ্খলা ভঙ্গের দরুণ জোটের সিদ্ধান্ত মোতাবেক জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) জোটের সদস্য হইতে অব্যাহতি প্রদান করা হলো। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) ভবিষ্যৎ কর্মকাণ্ডে ১২ দলীয় জোটের কোনও দায় থাকবে না।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘১২ দলীয় জোটের শীর্ষ নেতারা গভীর দুঃখ ও পরিতাপের’ সঙ্গে এ সিদ্ধান্ত প্রদান করেন।
নাম প্রকাশ না করার শর্তে জোটের একাধিক নেতা জানান, ‘মূলত শনিবার নিষেধাজ্ঞা সত্ত্বেও দলীয় প্রধান রাশেদ প্রধান জামায়াতের সমাবেশে অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়ায় জাগপাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ