ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ময়মনসিংহে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তি স্থাপন
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৭৩ একর জমিতে ভিত্তি স্থাপন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘আমরা বহু বছর ধরে অলিম্পিক কমপ্লেক্সের স্বপ্ন দেখছি। বিভিন্ন জায়গা বিবেচনা করেছি, কিন্তু কোনো কারণে বাস্তবায়ন হয়নি। আর্মি ট্রেনিং স্কুলের পাশের এই জমিতে কমপ্লেক্সটি তৈরি করলে ক্রীড়ার জন্য সুবিধা হবে এবং তদারকিও সহজ হবে। এটি জাতীয় পর্যায়ে ক্রীড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, ‘জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এখানে হবে, আন্তর্জাতিক ইভেন্টও আয়োজন করা হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং দেশীয় ক্রীড়াবিদরা চাইলে অনুশীলন করতে পারবে। স্বপ্ন অনেক, কিন্তু প্রচুর অর্থ প্রয়োজন। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। যত দ্রুত অর্থ পাওয়া যাবে, তত দ্রুত বাস্তবায়ন হবে। আমরা আর্কিটেক্ট ফার্ম ও আন্তর্জাতিক স্থপতিদের নিয়োগ দিয়েছি।’
তিনি বলেন, ‘আমার স্বপ্ন দেশ ও জাতির জন্য বড় কিছু তৈরি করা। এটি আন্তর্জাতিক ভেন্যুতে রূপান্তরিত হবে, যেখানে এশিয়ান গেমসের মতো বড় খেলা হবে। আমরা সবাই মিলে একটি অলিম্পিক ভিলেজ গড়তে চাই। এতে তরুণ প্রজন্ম উপকৃত হবে এবং সুস্থ জাতি গড়ে উঠবে।’
উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘নব্বইয়ের দশকের পর এ ধরনের বড় ক্রীড়া স্থাপনা হয়নি। এটি আমাদের কাছে স্বপ্নের স্থাপনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি পরিকল্পিত ও আধুনিক ক্রীড়া কমপ্লেক্স হবে।’ এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান রানা ও প্রকল্প পরিচালক কর্ণেল কুতুব উদ্দিন খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু