ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ জায়গায় বিমান প্রশিক্ষণ নেবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।
সোমবার (২১ জুলাই) বিকেলে উত্তরা আধুনিক হাসপাতালে আহতদের চিকিৎসা কার্যক্রম দেখতে এসে তিনি এ প্রশ্ন তোলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, দুর্ঘটনাটি ঘটেছে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকায়। তার মতে, এমন এলাকায় প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং এটি তার কাছে রহস্যজনক মনে হয়েছে। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ তো যশোর বা কক্সবাজারের মতো খোলা ও বিস্তীর্ণ জায়গায় হতে পারে, যেখানে সমুদ্র আছে, জায়গারও অভাব নেই।
রিজভী বলেন, নেভিগেশন বা টেকনিক্যাল দিকগুলো আমার জানা নেই। তবে একজন সাধারণ মানুষ হিসেবে যা চোখে পড়েছে, তা হলো এত ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনা করা নিরাপদ নয়। চারপাশে ঘরবাড়ি আর মানুষে ঠাসা এমন জায়গায় এমন প্রশিক্ষণ অনুচিত। এই বিষয়ে প্রশাসনের ও সরকারের গুরুদায়িত্ব রয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দুর্ঘটনা তো হঠাৎ করেই ঘটে, তবে আগাম প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। বিমানবন্দরের আশপাশে কী ধরনের লোকালয় গড়ে উঠবে, সে বিষয়ে আগেই সুস্পষ্ট পরিকল্পনা থাকা উচিত ছিল। আমার ধারণা, বর্তমানে যে ঘনবসতি গড়ে উঠেছে, তা কোনো পরিকল্পনার অংশ নয়।
তিনি বলেন, এই মুহূর্তে কাউকে দোষারোপ নয়, বরং প্রত্যেকে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করলে হয়তো এই অকালে প্রাণহানির মতো ঘটনা ঘটতো না।
রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দল আহতদের চিকিৎসায় সহায়তা দিচ্ছে। নেতাকর্মীরা রক্ত দানসহ বিভিন্নভাবে সহযোগিতা করছেন বলেও তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ