ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
উত্তরা ট্রাজেডি
হাসপাতালে ছুটে গেলেন জামায়াত আমির
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির আমির ডা. শফিকুর রহমান সোমবার বিকেলে দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, যেন আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
সোমবার (২১ জুলাই) এক শোক বার্তায় জামায়াত আমির বলেন, “দুপুর ১টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ মর্মান্তিক ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরসহ অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এখনো শতাধিক শিক্ষার্থী দগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রার্থনা করছি “
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের জনশক্তি ও এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি—এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কাজ এবং আহতদের চিকিৎসায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন ও সর্বাত্মক সহায়তা দিন।”
তিনি আরও বলেন, “নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের শহীদ হিসেবে কবুল হওয়ার জন্য দোয়া করছি।
জামায়াত আমির বলেন, “আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হোক।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ