ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টেকসই উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে একত্রিত হতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাহাড়ের উন্নয়নে বসবাসরত সকল জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বহুস্তরীয় দ্বন্দ্ব বিরাজমান। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীই দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। তাই পাহাড়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে একত্রিত হতে হবে। একমাত্র পারস্পরিক সম্প্রীতিই পাহাড়ে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করতে পারে।
আজ সোমবার বিকেলে খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে বহু ভাষা ও সংস্কৃতির সহাবস্থান নিশ্চিত হবে এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারবে।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি পদযাত্রার উদ্দেশ্য ও বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
এর আগে বেলা আড়াইটার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পৌঁছান। সেখান থেকে শহরের মহাজনপাড়া এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়।
শেষে মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মনজিলা ঝুমা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)