ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
বিমান বিধ্বস্ত: মির্জা ফখরুলের গভীর শোক প্রকাশ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যু ও দগ্ধ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
সোমবার (২১ জুলাই) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এ তথ্য জানান।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এমন ট্র্যাজেডির ভাষাগত ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মতা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন এই কঠিন সময় অতিক্রম করার শক্তি তাদের দান করেন।
মির্জা ফখরুল বলেন, আমি এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি, যেন ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।
বিএনপি মহাসচিব নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ