ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
এনসিপির কর্মসূচি স্থগিত
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের জুলাই পদযাত্রার অংশ হিসেবে নির্ধারিত ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সকল ধরণের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।
তিনি জানান, উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। জাতির এই কঠিন মুহূর্তে আমাদের অবস্থান জনগণের পাশে। তাই ২১ ও ২২ জুলাইয়ের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পদযাত্রার সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এছাড়া তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়াতে এনসিপির পক্ষ থেকে জরুরি সেবার জন্য চিকিৎসকদের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা, রক্ত সংগ্রহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের কাজ করছে।
সালেহ উদ্দিন সিফাত বলেন, জাতীয় নাগরিক পার্টি সবসময় মানবিক বিপর্যয়ের সময় জনগণের পাশে থেকেছে, আগামীতেও থাকবে। দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ