ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
'আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে'
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হতে হবে। এক্ষেত্রে কোনো অপরিপক্কতা (প্রি ম্যাচিউরড) মেনে নেওয়া হবে না।
বুধবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, "অতীতের বস্তাপচা প্রক্রিয়ায় নির্বাচন হলে জনগণ মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ। প্রশাসনকে হতে হবে নিরপেক্ষ। নির্বাচন হতে হবে কালো টাকা আর পেশিশক্তি প্রভাবমুক্ত।"
এ ছাড়া বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রাম এলাকায় উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এ সমাবেশে তিনি বলেন, চারিত্রিক সম্পদের অভাবে ৫৪ বছরেও এই দেশ গঠন হয়নি। যারা দায়িত্বপ্রাপ্ত হন, তারা জনগণের কথা ভাবেন না। তারা শুধু নিজের স্বার্থ দেখেন। তারা দুদককে ভয় পান, আল্লাহকে পান না। দুদকের পরিবর্তে আল্লাহকে ভয় করলে দেশ অনেক এগিয়ে যেত।
আওয়ামী লীগ আমলে অবৈধভাবে দেশের বিপুল অর্থ পাচার নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, এই পাচার হওয়া টাকা দেশে থাকলে দেশে আর কোনো আর্থিক সংকট থাকতো না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি