ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
স্বাধীনতার মাসে
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৮ কোম্পানি
ডুয়া নিউজ: স্বাধীনতার মাস মার্চে ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ৮ কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-ইস্টার্ন ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, লিন্ডে বিডি, প্রাইম ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম ও ইউনিলিভার কনজিউমার কেয়ার।
ইস্টার্ন ব্যাংক
কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৫১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
উত্তরা ব্যাংক
কোম্পানিটি ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৮৪ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।
লিন্ডে বিডি
কোম্পানিটি ৪০০ শতাংশ ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ৪১০০ শতাংশ ক্যাশ অন্তবর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল। অর্থাৎ কোম্পানিটি মোট ৪৫০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির এক্সট্রা-অর্ডানারি আয়সহ ইপিএস) হয়েছে ৪২১ টাকা ৯৪ পয়সা। এ সময়ে মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১৫ টাকা ২ পয়সা ছিল।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
প্রাইম ব্যাংক
কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যার মধ্যে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ২.৫০ শতাংশ বোনাস। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ২৫ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স
কোম্পানিটি ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪ টাকা ৯৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
লাফার্জ হোলসিম
কোম্পানিটি ১৯ শতাংশ ফাইনাল ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ১৯ শতাংশ ক্যাশ অন্তবর্তী ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ১২ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।
ইউনিলিভার কনজিউমার কেয়ার
কোম্পানিটি ৫২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৪৯ টাকা ৭৯পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি