ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
রমজানে ইতিকাফ: মহল্লার কেউ পুরো ১০ দিন ইতিকাফে না বসলে করণীয়
ডুয়া ডেস্ক : রমজানের শেষ দশ দিনে মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়া। অর্থাৎ, যদি এলাকার কেউ ইতিকাফ আদায় করে, তবে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে কেউ না করলে সবাই গুনাহগার হবে।
প্রশ্ন: যদি কোনো এলাকায় কেউ পুরো ১০ দিন ইতিকাফে না বসেন, বরং কয়েকজন ভাগ করে থাকেন, তবে কি সুন্নত ইতিকাফ আদায় হবে?
উত্তর: এমন পরিস্থিতির ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রবিদেরা বলেন, মহল্লার কোনো একজনও পুরো ১০ দিন ইতিকাফে না বসলে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না এবং এলাকাবাসী সুন্নত ইতিকাফ থেকে দায় মুক্ত হবে না। কারণ সুন্নত ইতিকাফের জন্য একজন হলেও রমজানের শেষের পুরো দশ দিন ইতিকাফ করতে হবে। তিন জন ভাগ করে দশ দিন অবস্থান করলে কারো সুন্নত ইতিকাফ আদায় হবে না; সেটা নফল ইতিকাফ বলে গণ্য হবে।
(ফাতহুল কাদীর ২/৩০৫; আলবাহরুর রায়েক ২/২৯৯; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি পৃ. ৩৮২; রদ্দুল মুহতার ২/৪৪৫)
ইতিকাফের সময় করণীয় ও বর্জনীয়
যা করা উচিত:
* ফরজ, ওয়াজিব ও সুন্নত ইবাদত যথাযথভাবে আদায় করা।* কোরআন তিলাওয়াত ও নফল ইবাদতে ব্যস্ত থাকা।* রাত জেগে জিকির ও নফল নামাজ পড়া।* অতীতের পাপের জন্য তওবা ও ভবিষ্যতে পাপ না করার সংকল্প করা।* বিজোড় রাতগুলোতে ইবাদতের মাধ্যমে কদরের ফজিলত অর্জনের চেষ্টা করা।* বেশি বেশি ইস্তেগফার ও দরুদ পাঠ করা।
যা থেকে বিরত থাকা উচিত:
* অহেতুক কথা বলা ও আচার-আচরণে কাউকে কষ্ট দেওয়া।* মসজিদে আড্ডা দেওয়া, যা সম্পূর্ণ নাজায়েজ।* ধর্মীয় বই ছাড়া অন্য কোনো বইপত্র পড়া।* যেকোনো ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকা।* আল্লাহর নৈকট্য অর্জনের লক্ষ্যে ধ্যান ও দোয়া করা।* রমজানের শেষ দশ দিন ইতিকাফ পালনের মাধ্যমে আল্লাহর রহমত ও কদরের রাতের ফজিলত লাভের সুযোগ গ্রহণ করা উচিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে