ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ, আটক ৬০০
আন্তর্জাতিক ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিক্ষোভ ঠেকাতে ৬০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ২৫০টির বেশি ট্রেন চলাচল বাতিল এবং ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ রাখা হয়েছে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, বিক্ষোভ শুরুর আগের রাতে হরিয়ানার গুরুগ্রাম থেকে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনা প্রকাশ্যে আসতেই দিল্লি আসার পথে উড়োজাহাজ থেকে আটক হন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। অভিজিৎ দীপকের নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করা ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের সদস্যরা উড়োজাহাজের ভেতরে প্রবেশ করে তাঁদের আটক করছেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপির নেতাদের কথা-কাটাকাটি হয়। উড়োজাহাজ থেকে নামার আগেই কেন তাঁদের আটক করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
কেন এই বিক্ষোভ?
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন নিয়ে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ তুলেছে সিজেপি। তাদের দাবি, ভোটার তালিকা থেকে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই ঘটনার দায় নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তারা। শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় জমায়েতের পরিকল্পনা ছিল সংগঠনটির।
কিন্তু দিল্লি পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিক্ষোভকারীদের আটকানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজধানীজুড়ে ইতিমধ্যে ৪০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। যন্তর মন্তরে যাওয়ার পথে বসানো হয়েছে অন্তত সাত স্তরের ব্যারিকেড। কয়েকটি ব্যারিকেড আরও মজবুত করতে ধাতব কাঠামো যুক্ত করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়