ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
গোপনে বিমান বদলের কারণ জানালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমান বদলেছিলেন। তবে বহুল আলোচিত এই বিমান পরিবর্তনের সিদ্ধান্ত তাঁর নিজের ছিল না বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, তুরস্কে বিমান বদলের সিদ্ধান্ত তিনি নিজে নেননি। সিক্রেট সার্ভিসের পরামর্শেই তিনি অন্য একটি বিমানে ওঠেন। নিরাপত্তা কর্মকর্তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।
দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে প্রথমে এয়ার ফোর্স ওয়ানে ওঠার দৃশ্য তৈরি করতে দেখা গেলেও পরে তাঁকে গোপনে অন্য একটি সামরিক বিমানে স্থানান্তর করা হয়। এ সময় বিমানবন্দরের একটি ক্যাটারিং ট্রাক ব্যবহার করা হয়েছিল।
প্রতিবেদনগুলোতে বলা হয়, ট্রাম্পকে যে বিমানে প্রকাশ্যে উঠতে দেখা যায়, সেটিকে কার্যত ‘ডিকয়’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাংবাদিক ও হোয়াইট হাউসের কিছু কর্মীও ধারণা করেছিলেন, প্রেসিডেন্ট ওই বিমানেই রয়েছেন। পরে ট্রাম্পকে অন্য একটি সামরিক বিমানে তোলা হয়।
হুমকিটি ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে ট্রাম্প বা মার্কিন প্রশাসন এখনো হুমকিটির সুনির্দিষ্ট ধরন বা এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি।
ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)