ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
এসএসসি ফল নিয়ে নয়নের আবেগঘন পোস্ট, মুহূর্তেই ভাইরাল
নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন। সোমবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় ফলাফল প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন তিনি। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়।
নুরুল ইসলাম নয়নের পোস্টে অভিভাবক ও শিক্ষার্থীরা অভিভূত ও আবেগতাড়িত হয়ে পড়েন। অনেকে মন্তব্যের মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পোস্টে নুরুল ইসলাম নয়ন লেখেন, ‘চরফ্যাশন-মনপুরার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই এসএসসি পরীক্ষার ফলাফল তোমাদের কাছে পৌঁছে গেছে। উত্তীর্ণ প্রিয় শিক্ষার্থীদের সবাইকে অভিনন্দন এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের প্রতি একটাই অনুরোধ, আগামীবারের প্রস্তুতিটা যেন আরও ভালো হয়। জীবন চলমান, ব্যর্থতা অনেক সময় সফলতার প্রাণশক্তি হয়ে ওঠে। সবার জন্য শুভকামনা রইল।’
তিনি আরও লেখেন, ‘সম্মানিত শিক্ষকদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, একজন ছাত্রের সফল হওয়া বা প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।’
যুবদলের সাধারণ সম্পাদক তাঁর পোস্টে আরও লেখেন, ‘আসুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও সফল রাষ্ট্র বিনির্মাণে সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করি। আমিন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার