ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
আপনি আবার সেটাই করলে, আওয়ামী লীগের দোষ কী ছিল: রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন-কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। আপনি যদি সেটাই আবার করেন, তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল।’
সাংবাদিক ও উপস্থাপক খালেদ মুহিউদ্দীনের ‘ঠিকানা’ টকশোতে তিনি এ কথা বলেন।
টকশোতে খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করেন, গত এক বছর ধরে যারা রুমিন ফারহানার বক্তব্য পছন্দ করছেন, তাঁদের একটি বড় অংশ অভিযোগ করছেন-তিনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন এবং আওয়ামী লীগের ‘ন্যারেটিভ’ ধরে রাখার কাজ করছেন। এমনকি অনেকে তাঁকে ‘গুপ্ত আওয়ামী লীগার’ বলেও মন্তব্য করছেন। এ বিষয়ে রুমিন ফারহানার অবস্থান জানতে চান তিনি।
জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আমি যদি তাদের সব অভিযোগ সত্য বলিয়া ধরিয়া লই যে আমি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছি, আওয়ামী লীগের ন্যারেটিভ বাঁচিয়ে রেখেছি, তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো-বুঝছেন? যখন বিএনপি আইসিইউতে ঢুকে, আমি বিএনপিকে বাঁচাই; যখন আওয়ামী লীগ আইসিইউতে ঢুকে, আমি আওয়ামী লীগকে বাঁচাই।’
এরপর খালেদ মুহিউদ্দীন বলেন, রুমিন সব সময় বিএনপির রাজনীতি করেছেন এবং বিএনপিকে বাঁচানোর চেষ্টা করেছেন। তিনি জানতে চান, তাহলে কি গোপনে আওয়ামী লীগের রাজনীতি করেন?
উত্তরে রুমিন বলেন, ‘না, আমি আওয়ামী লীগ করি না; অবশ্যই আমি আওয়ামী লীগ করি না। কিন্তু আমি আপনাকে কিন্তু এ উত্তরটা দিয়েছি যে, যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে, তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। আমি আপনাকে তখনই বীর বলব, যখন আপনার প্রতিপক্ষ তার সর্বোচ্চ শক্তির অবস্থানে থাকা অবস্থায় আঘাত করবেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছেন-তাদের নিয়ে কিছু বলা কি ঠিক হবে?’
রুমিনের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে-কারণ তিনি যার প্রতি অন্যায় হচ্ছে, তাঁর পক্ষেই কথা বলছেন কি না, খালেদের এমন প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘সিম্পল, একদম একদম ভেরি সিম্পল।’
এরপর খালেদ প্রশ্ন করেন, আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আবার ন্যায় কেন করা হবে-অনেকেই এমন প্রশ্ন করেন। অন্যায়ের প্রতিবাদ কি অন্যায় দিয়ে করা উচিত নয়?
জবাবে রুমিন ফারহানা বলেন, ‘ঘৃণার পালটা ঘৃণা যখন আপনি শুরু করবেন, তখন ঘৃণার চাষের বাইরে আপনি কিছু দেখবেন না। মানে, অ্যান আই ফর অ্যান আই মেইক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। আমি সেটা করব না তো।’
তিনি বলেন, ‘আপনি যে আওয়ামী লীগের চেয়ে বেটার-আপনি আওয়ামী লীগকে সরাইছেন কেন? কারণ আওয়ামী লীগ খারাপ ছিল। আপনি যদি সেটাই আবার করেন, তাহলে আওয়ামী লীগের দোষ কী ছিল।’
রুমিন আরও বলেন, ‘আপনি যদি সেই মিথ্যা মামলা দেন, আপনি যদি সেই গায়েব মামলা দেন, আপনি যদি শিরীন শারমিন চৌধুরীকে তাঁর এই বয়সে খুনের মামলা দিয়ে মাটিতে ফেলে দেন; বিরোধী দলের নেত্রীকে (খালেদা জিয়া) হেনস্থা করা হয়েছিল-তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে রাজনীতি করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটার প্রতিবাদ করতে হবে। না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না।’
তিনি আরও বলেন, ‘তার মানে কী-যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নিই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না; আমি ব্যক্তির চর্চাটা করতে চাই না, খালেদ ভাই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু