ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘বিএনপি ক্ষমতায় এসে জুলাই জাদুঘর থেকে অনেক কিছু সরিয়েছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় আসার পর জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক কিছু সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। এর আগে সকালে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে একই অভিযোগ করেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির প্রধান নাহিদ ইসলাম।
আসিফ মাহমুদ তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর উদ্বোধনের আগে জুলাই স্মৃতি জাদুঘর থেকে কী কী সরিয়ে নেওয়া হয়েছে, তার একটি তালিকা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘বর্ডার কিলিং রুম’ নামে একটি অংশে সীমান্ত হত্যার বিভিন্ন আলামত ও রেকর্ড সংরক্ষিত ছিল। উদ্বোধনের আগে পুরো অংশটিই সরিয়ে ফেলা হয়েছে।
তাঁর তালিকায় আরও রয়েছে, সীমান্ত হত্যার শিকার ফেলানীর ভাস্কর্য সরিয়ে ফেলা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশও সরিয়ে ফেলা হয়েছে। আগ্রাসনের বিরুদ্ধে মোদি-বিরোধী আন্দোলনের ইতিহাসসংবলিত অংশটিও সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ)-এর মাধ্যমে নিপীড়নের শিকার ব্যক্তিদের আলামত ও ইতিহাসের অংশটি ছোট করে ফেলা হয়েছে।
এ ছাড়া আরও ছোট ছোট অনেক উপাদান বাদ দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা করা হয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির মুখপাত্র।
এদিন নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই জাদুঘরের কাজ প্রায় শেষ হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে পাঁচ মাস পর এটি উদ্বোধন করেছে। নির্বাচনের পর জাদুঘরে অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে আবু সাঈদের স্মৃতি নেই।
নাহিদ বলেন, ‘আমরা এ ব্যাপারে এরই মধ্যে জানিয়েছি। সীমান্ত হত্যাসহ ফেলানীর কিছু স্মৃতি ছিল, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এটা ভয় থেকে সরিয়ে ফেলা হয়েছে কি না, জানা নেই। সরিয়ে দিয়ে তারা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক বোঝাচ্ছে। কিন্তু এখানে আপসের কিছু নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গত বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই জাদুঘরের বিভিন্ন অসঙ্গতি নিয়ে সরব রয়েছেন এনসিপির নেতারা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী